ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

২২ ফেব্রুয়ারি থেকে রাবিতে সশরীরে ক্লাস শুরু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২   ৩২১ বার পঠিত
২২ ফেব্রুয়ারি থেকে রাবিতে সশরীরে ক্লাস শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সকল বর্ষের ক্লাস ও অফিসসমূহ আগামী ২২ ফেব্রুয়ারি থেকে যথারীতি চালু থাকবে। মঙ্গলবার সকাল ১১টায় অনুষ্ঠিত এক প্রশাসনিক সভায় এ সিদ্ধান্ত হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে জানাান, আগামী ২২ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের ক্লাস ও অফিসসমূহ যথারীতি চালু থাকবে। অফিসসমূহ পূর্বের মতো সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।

এর আগে, গত ৩ ফেব্রুয়ারি করোনার বিরূপ পরিস্থিতি বিবেচনায় দ্বিতীয় দফায় আরও ১৫ দিন শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি করে শিক্ষা মন্ত্রণালয়। সেই ঘোষণার প্রেক্ষিতে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সীমিত পরিসরে অফিসিয়াল কার্যক্রম চালু রেখে সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa