ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রাজশাহী বোর্ডে এইচএসসিতে পাশের হার ৯৭.২৯%

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২   ২৮০ বার পঠিত
রাজশাহী বোর্ডে এইচএসসিতে পাশের হার ৯৭.২৯%

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পাশের হার ৯৭ দশমিক ২৯ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৩২ হাজার ৮০০ শিক্ষার্থী। পাশ ও জিপিএ-৫ প্রাপ্তের দিক থেকে এবারও ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা।

(১৩ ফ্রেব্রুয়ারি) রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইচএসসির ফলাফল ঘোষণা করে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আরিফুল ইসলাম জানান, এক লাখ ৪৭ হাজার ৪৮৪ জন্য শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে এক লাখ ৪৩ হাজার ৪৮৯ জন শিক্ষার্থী। পাসের হার ৯৭ দশমিক ২৯ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৩২ হাজার ৮০০ শিক্ষার্থী।

তিনি আরও জানান, পাশ ও জিপিএ-৫ প্রাপ্তের দিক থেকে এবারও ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। মেয়ের পাশের হার ৯৮ দশমিক ৫১ শতাংশ এবং ছেলেরা পাশ করেছে ৯৬ দশমিক ৫১ শতাংশ। এছাড়াও জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ৪০০ ছাত্রী এবং ছাত্ররা জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৪০০ জন।
রাজশাহী শিক্ষা বোর্ডের অধিনে আট জেলার ৭৫৯টি কলেজ থেকে এবার শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৬২টি কলেজে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa