ঢাকা
০৫ আগস্ট ২০২৬
দেশজুড়ে
“বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস এখন স্বস্তিদায়ক” জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিএমপির শ্রদ্ধা: নিউমার্কেটের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ সন্ধ্যায় ঢাকাসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, বজ্রবৃষ্টির পূর্বাভাস “বহিষ্কৃত এনসিপি নেতা তানভীর ঢাকায় গ্রেফতার” জুলাই স্মৃতি জাদুঘরকে ইতিহাসের নতুন পর্যায় আখ্যা দিলেন ড. ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর হবে গণতন্ত্রের লড়াই ও আত্মত্যাগের প্রতীক: প্রধানমন্ত্রী খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​ রাতে দুঃসাহসিক উদ্ধার অভিযান: কর্ণফুলী চ্যানেলে বিকল কন্টেইনার জাহাজ মুক্ত ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩

সরাইলে ইয়াবাসহ ৭ মাদক মামলা আসামী গ্রেফতার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২২   ৪৯২ বার পঠিত
সরাইলে ইয়াবাসহ ৭ মাদক মামলা আসামী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৬০ পিস ইয়াবাসহ সিরাজ মিয়া (৪৫) না‌মে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সরাইল থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়ন কুট্টাপাড়া এলাকায় থেকে ৬০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। গ্রেফতার, সিরাজ মিয়া (৪৫) উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া (পশ্চিম) আলতাফ আলীর ছেলে। সিরাজের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা করে রবিবার আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায় ,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাতে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেন এর নেতৃত্বে এসআই সাইফুল ইসলাম ও এএসআই সাইফুল ইসলাম সঙ্গীফোঁস সহায়তা নিয়ে উপজেলার সদর ইউনিয়ন কুট্টাপাড়া এলাকায় অভিযান চালিয়ে সিরাজ মিয়াকে ৬০ পিস ইয়াবাসহ আটক করা হয়।এর আগেও সরাইল থানায় তার বিরুদ্ধে মাদকের ৭ টি মামলা রয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসলাম হোসেন সততা স্বীকার করে প্রতিনিধিকে বলেন,সিরাজের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা করে রবিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa