ঢাকা
০৫ আগস্ট ২০২৬
দেশজুড়ে
“বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস এখন স্বস্তিদায়ক” জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিএমপির শ্রদ্ধা: নিউমার্কেটের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ সন্ধ্যায় ঢাকাসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, বজ্রবৃষ্টির পূর্বাভাস “বহিষ্কৃত এনসিপি নেতা তানভীর ঢাকায় গ্রেফতার” জুলাই স্মৃতি জাদুঘরকে ইতিহাসের নতুন পর্যায় আখ্যা দিলেন ড. ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর হবে গণতন্ত্রের লড়াই ও আত্মত্যাগের প্রতীক: প্রধানমন্ত্রী খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​ রাতে দুঃসাহসিক উদ্ধার অভিযান: কর্ণফুলী চ্যানেলে বিকল কন্টেইনার জাহাজ মুক্ত ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩

যৌন হয়রানীর অভিযোগে ডাঃমাহফুজুর এর বিরুদ্ধে ইন্টার্ন চিকিৎসকদের কর্ম বিরতি রোগীদের দুর্ভোগ,

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২২   ২০৮ বার পঠিত
যৌন হয়রানীর অভিযোগে ডাঃমাহফুজুর এর বিরুদ্ধে ইন্টার্ন চিকিৎসকদের কর্ম বিরতি রোগীদের দুর্ভোগ,

কক্সবাজার সদর হাসপাতালে গাইনী ও প্রসূতি বিভাগের মেডিকেল অফিসার ডা. মাহফুজুর রহমানের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগে এ কর্ম বিরতি পালন করেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা,তার বিরুদ্ধে নারী ইন্টার্ন চিকিৎসক মেডিকেল অফিসার, ও অসহায় রোগীদের কে যৌন হয়রানী সহ অশালীন আচরণের অভিযোগ করা হয়েছে ছয় নারী ও ইন্টার্ন চিকিৎসকরা। এ নিয়ে প্রতিবাদ করায় হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রন্থ করেনী উল্টো ভুক্তভোগীদের বেতন-ভাতা কেটে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ করেছেন ইন্টার্ন চিকিংসকরা। যার প্রতিবাদে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে কর্ম বিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসক পরিষদ কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সদস্যরা। ফলে সকাল থেকে কোনো ওয়ার্ডে ইন্টার্নরা তাদের কাজে যোগ দেননি। ইন্টার্ন চিকিৎসকদের কর্ম বিরতি অচল অবস্থা হয়ে পড়েছে কক্সবাজার জেলা সদর হাসপাতাল। সীমাহীন দুর্ভোগে পড়েছে চিকিৎসা নিতে আসা হাসপাতালে রোগিরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এ ঘটনা নিরসনে অভিযুক্ত ডাক্তারকে বদলি করা হবে।
কক্সবাজার ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মীর ম.ম. বিল্লাহ তকী জানান, কক্সবাজার সদর হাসপাতালের গাইনী ও প্রসূতি বিভাগের মেডিকেল অফিসার ডা. মাহফুজুর রহমানের বিরুদ্ধে যৌন হয়রানী সহ অশালীন আচরণের অভিযোগ করেছেন ৬ নারী ইনটার্ন চিকিৎসক। সে অভিযোগের ব্যবস্থা না নিয়ে উল্টো তাদের বেতন ভাতা কেটে নেয়ার সিদ্ধান্ত নেন হাসপাতাল কর্তৃপক্ষ। এমন একটি পত্র বুধবার ইন্টার্ন চিকিৎসকদের কাছে পাঠানো হয়েছে। এরই প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে কর্ম বিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসক পরিষদ কক্সবাজার মেডিকেল কলেজ শাখার সদস্যরা। ফলে সকাল থেকে কোন ওয়ার্ডে ইন্টার্নরা তাদের কাজে যোগ দেয়নি। তবে জরুরী বিভাগের কার্যক্রম স্বাভাবিক ছিল।
তত্বাবধায়ক বরাবরে দেয়া অভিযোগ সুত্রে জানাযায়, ২০২১ সালের ২৬ নভেম্বর কক্সবাজার সদর হাসপাতালের গাইনী ও প্রসূতি বিভাগের মেডিকেল অফিসার ডা. মাহফুজুর রহমানের বিরুদ্ধে যৌন হয়রানী সহ অশালীন আচরণের কারণে অভিযোগ করেছেন ইন্টার্নরা। কিন্তু সে অভিযোগকারীদের বিরুদ্ধে প্রহসন মূলুক ভাবে তাদের এক্সটেনশন ও বেতন ভাতা তিন মাসের কেটে নেয়া আদেশ জারি করা হবে। এর প্রতিবাদে কর্ম বিরতি ঘোষণা করেছেন ইন্টার্নরা যা এখনো চলছে।
কক্সবাজার ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে , গত ২৬ নভেম্বর অভিযোগ আমলে না নিয়ে উল্টো ইন্টার্নদের উপর চাপিয়ে দিয়ে ৬ ইন্টার্নের বিরুদ্ধে আদেশ জারি করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। যা প্রহসন মূলুক ভাবে করা হয়েছে। অভিযুক্ত চিকিৎসক শুধু নারী ইন্টার্ন চিকিৎসক নয় রোগীর স্বজনদের সঙ্গেও এমন আচরণ করেন। যা লিখিত আকারে দিয়েও কোন নেয়া হয়নি।
তিনি আরও জানান, ৬ জন ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে জারিকৃত আদেশ প্রত্যাহার ও অভিযুক্ত গাইনী ও প্রসূতি বিভাগের মেডিকেল অফিসার ডা. মাহফুজুর রহমানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হলে এ কর্ম বিরতি চলমান থাকবে।
জানতে চাইলে কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মুমিনুর রহমান জানান, ডা. মাহফুজুর রহমানের বিরুদ্ধে নারী ইন্টার্ন চিকিৎসক কে যৌন হয়রানী ও অশালীন অভিযোগে লিখিত একটি অভিযোগ করা হয়েছে। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তর কে জানানো হলে কর্তৃপক্ষ হাসপাতালের গাইনী ও প্রসূতি বিভাগের মেডিকেল অফিসার ডা. মাহফুজুর রহমান কে সরিয়ে নেন এবং অন্যত্রে বদলি করা হয়েছে। হাসপাতাল চলমান কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে অভিযুক্ত গাইনী ও প্রসূতি বিভাগের মেডিকেল অফিসার ডা. মাহফুজুর রহমান মুঠোফোনে বলেন সংবাদকর্মী হিসেবে আপনাদের দায়িত্ব সত্য অনুসন্ধান করা। তাই যাচাই বাছাই করে আপনারা সংবাদ পরিবেশন করবেন। মুঠোফোনে বিস্তারিত জানানো সম্ভব না।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa