ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ব্যবহারিক পরীক্ষার নম্বর যোগ না হওয়ায় রাজশাহীর ২৮ শিক্ষার্থী ফেল

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০১ ফেব্রুয়ারি ২০২২   ২৭৫ বার পঠিত
ব্যবহারিক পরীক্ষার নম্বর যোগ না হওয়ায় রাজশাহীর ২৮ শিক্ষার্থী ফেল

ব্যবহারিক পরীক্ষার নম্বর যোগ না হওয়ায় রাজশাহী নগরীর লোকনাথ উচ্চ বিদ্যালয়ের এসএসসির (ভোকেশনাল) সিভিল ইঞ্জিনিয়ারিং শাখার ২৮ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে। এ জন্য শিক্ষার্থী ও অভিভাবকেরা বিদ্যালয় কর্তৃপক্ষকে দুষছেন। আর বিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য, কারিগরি ত্রুটির কারণে এমনটি হয়েছে।

২০২১ সালে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় এবার লোকনাথ উচ্চ বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। তাদের মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিং শাখার শিক্ষার্থী ছিল ২৮ জন। বোর্ড থেকে দেওয়া ফলাফলে তাদের সবাইকে অকৃতকার্য দেখানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৩০ ডিসেম্বর এসএসসি (ভোকেশাল) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এরপর লোকনাথ উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ ফল পুনর্নিরীক্ষার জন্য আবেদন করে। কিন্তু পুনর্নিরীক্ষার ফলেও এই ২৮ শিক্ষার্থীকে অকৃতকার্য দেখানো হয়।

এরপর এ শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বিদ্যালয়টির দুজন শিক্ষক কারিগরি শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট শাখায় গিয়ে খোঁজ নেন। তখন জানা যায়, এ শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ব্যবহারিক পরীক্ষার নম্বরপত্র যুক্ত না হওয়ার কারণে তারা অকৃতকার্য হয়েছে। এ নিয়ে ভুক্তভোগী অভিভাবকেরা সোমবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করে সমস্যা সমাধানের দাবি জানান।

অকৃতকার্য ফল আসা এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, ভালো পরীক্ষা দেওয়ার পরও অকৃতকার্য হওয়ার খবর শুনে তার মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে। ফলাফল প্রকাশ হওয়ার পর এক মাস পার হয়ে যাচ্ছে। এখনো কোনো সমাধান হচ্ছে না। এ নিয়ে তাঁরা খুবই উদ্বিগ্ন।

লোকনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. ফিরোজা বেগম বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে এটা হয়েছে। এটা অনিচ্ছাকৃত ত্রুটি। এটার জন্য আমারই বেশি খারাপ লাগছে। যুদ্ধ করে হলেও এই শিক্ষার্থীদের ফলাফল নিয়ে আসার ব্যবস্থা করব। তবে যদি কোনো কারণে এবার ফলাফল না আসে, তাহলে আগামীবার বা জুনের মধ্যে এই শিক্ষার্থীদের এই বিষয়ের পরীক্ষা দিতে হতে পারে। আশা করি, ফলাফলটা এর আগেই চলে আসবে।’

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa