ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

নেত্রকোনা সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় প্যাম্পার্স প্যান্ট উদ্ধার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২৪ জানুয়ারি ২০২২   ৩৬০ বার পঠিত
নেত্রকোনা সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় প্যাম্পার্স প্যান্ট উদ্ধার

নেত্রকোণা জেলার সীমান্তবর্তী এলাকা কলমাকান্দা থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্যাম্পার্স প্যান্ট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।

আজ সোমবার (২৪ জানুয়ারি ২০২২) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)’অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া।

বিজ্ঞপ্তিতে ব্যাটালিয়নরা বলেন, এইদিন রাত ২টার দিকে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর কমলাকান্দার খারনই ইউনিয়নের বিওপি হতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া, পিএসসি এর নেতৃত্বে ১০ সদস্যের একটি টহল দল ১১৭৫ নং পিলার এর নিকটবর্তী চিকনী নামক স্থানে ফাঁদ পেতে থেকে ভারতের দিক হতে চোরাকারবারীরা মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসতে থাকলে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকাবারীরা মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়।

এসময় বিজিবি’র টহল দল ঘটনাস্থল হতে ১৭,১৭৯ পিস ভারতীয় প্যাম্পার্স প্যান্ট জব্দ করে। যার সর্বমোট সিজার মূল্য-১০,৯০,২১০/- (দশ লক্ষ নব্বই হাজার দুইশত দশ) টাকা। তিনি আরও জানান, জব্দকৃত চোরাচালানী মালামাল নেত্রকোণা কাষ্টমস অফিসে জমা করা হবে। এবং অভিযানেও কোন চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa