ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রাজশাহী মহানগরীতে চিহিৃত ৪ ছিনতাইকারী গ্রেফতার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২২ জানুয়ারি ২০২২   ২৬৩ বার পঠিত
রাজশাহী মহানগরীতে চিহিৃত ৪ ছিনতাইকারী গ্রেফতার

রাজশাহী মহানগরীতে ছিনতাইয়ের প্রস্তুতি গ্রহণকালে ৪ চিহিৃত ছিনতাইকারীকে আটক করছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় আসামীদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ৩ টি চাকু ও ১ টি জিআই পাইপ উদ্ধার হয়।

প্রেফতারকৃত হলো রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বহরমপর ব্যাংক কলোনীর মৃত জয়নাল আবেদিনের ছেলে মোঃ সিরাজুল ইসলাম সিজার(৩৩), তেরখাদিয়া মধ্যপাড়ার মৃত দুলাল ওরফে হেলালের ছেলে মোঃ মিজু ওরফে জাকির ওরফে রাজ (২৫), রাজপাড়া গ্রামের মোঃ রাজু শেখের ছেলে মোঃ তাইফ হোসেন শফি(১৯) ও কাটাখালী থানার দেওয়ানপাড়ার মৃত আক্কাছ আলীর ছেলে মোঃ আরিফুল ইসলাম আরিফ(৩৫)।

রাজশাহী মহানগর এলাকাকে অপরাধ, ছিনতাই মুক্ত এবং মাদক-চোরাচালান নির্মূল করার লক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে কাজ করে যাচ্ছে আরএমপি।
এরই ধারাবাহিকতায় গতকাল ২১ জানুয়ারি ২০২২ রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার, জনাব মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত¡াবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নের্তৃত্বে পুলিশ পরিদর্শক জনাব মোঃ আবুল কালাম আজাদ, এসআই মোঃ আশরাফুল ইসলাম ও তার টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে রাত সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় ছিনতাইকারী ছিনতাই করার জন্য রাজপাড়া থানার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাঙ্গা সীমানা প্রাচীরের ভিতরে অবস্থান করছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম অভিযান পরিচালনা করে চিহিৃত ছিনতাইকারী মোঃ সিরাজুল ইসলাম, মোঃ মিজু, মোঃ তাইফ হোসেন ও মোঃ আরিফুল ইসলামকে আটক করে। এসময় আসামীদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ৩ টি চাকু ও ১ টি জিআই পাইপ উদ্ধার হয়।
আটককৃত আসামীদের নামে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় একাধিক ছিনতাই, ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa