ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রাসিক মেয়র লিটন করোনায় আক্রান্ত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ১৫ জানুয়ারি ২০২২   ২৯৭ বার পঠিত
রাসিক মেয়র লিটন করোনায় আক্রান্ত

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন করোনা পজিটিভ হয়েছেন। শনিবার (১৫ জানয়ারি) বিকালে একাধিক বিশ্বস্ত সূত্র মেয়রের করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বতর্মানে তিনি ঢাকায় তার নিজ বাসাতেই চিকিৎসাধীন রয়েছেন।

সূত্রগুলো বলছে, দুই-একদিন আগে থেকেই মেয়র লিটনের হালকা কাশি হয়। সেই সন্দেহের জায়গা থেকে শনিবার তার কোভিড টেস্ট করানো হয়। এতে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। তবে তিনি শারীরিকভাবে ঠিক আছেন। শরীরের অন্য কোনো সমস্যা নেই। মেয়র মহোদয়সহ সংশ্লিষ্ট সবাই তার দ্রæত আশু সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।

এদিকে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন-আরইউজে’র পক্ষ থেকে তার সুস্থতা কামনা করা হয়েছে। আরইউজের সভাপতি রফিকুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান টুকু এক বিবৃতিতে বলেন, আমরা আশা করি দ্রæত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সুস্থ হয়ে উঠবেন। তিনি সুস্থ হয়ে রাজশাহীতে ফিরে এসে আবারও নগরীর উন্নয়নে নিজেকে নিয়োজিত করবেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa