ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

করোনা প্রতিরোধে রাবিতে নির্দেশনা জারি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি ২০২২   ২৮৫ বার পঠিত
করোনা প্রতিরোধে রাবিতে নির্দেশনা জারি

করোনা সচেতনতায় ক্যাম্পাসে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করাসহ বিভিন্ন নির্দেশনা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো বিজ্ঞাপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয়।

করোনা ভাইরাসের বিস্তাররোধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীকর্মকর্তা-কর্মচারীদের জন্য অনুসরণীয় নির্দেশনায় উল্লেখ করা হয়, কোডিড-১৯ সংক্রমণের বিস্তাররোধে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অবশ্যই অনুসরণ করা,

সকলের জন্য কমপেক্ষে দুই ডোজ এবং ১ম বর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে এক ভোজ টিকা গ্রহণ আবশ্যক, টিকা গ্রহণ সনদের কপি সঙ্গে রাখা, ক্যাম্পাস, দপ্তর, হল ও শ্রেণিকক্ষে অবস্থানকালীন সকলকে নাক-মুখ ঢেকে মাস্ক ব্যবহার করা, দপ্তর, হল ও শ্রেণিকক্ষে প্রবেশের আগে সাবান দিয়ে হাত ধোয়ার বা স্যানিটাইজার ব্যবহার ও শরীরের তাপমাত্রাও পরীক্ষা করা, কারো ওমিক্রনসহ কোভিড-১৯ সংক্রমিত হওয়ার লক্ষণ দেখা দিলে দ্রুত প্রাধ্যক্ষ, সভাপতি অথবা/এবং বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রকে অবহিত করা। প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নমুনা সংগ্রহ এবং অ্যান্টিজেন অথবা আরটিপিসিআর টেস্টের ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করবে, হলে অবস্থানকালে কোনো শিক্ষার্থীর কোভিড-১৯ এ সংক্রমিত হওয়ার লক্ষণ দেখা দিলে তাকে প্রথমে হলের এবং প্রয়োজনে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের আইসোলেশন কক্ষে রাখার ব্যবস্থা করা হবে এবং পরিস্থিতি গুরুতর হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করবে প্রশাসন।

এছাড়া কোন শিক্ষার্থী টিকা গ্রহণ না করে থাকলে তাকে অভিসত্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্র অথবা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে টিকা গ্রহণ করার পরামর্শ দেয়াসহ ক্যাম্পাসে সব ধরনের (সামাজিক/রাজনৈতিক/ধর্মীয়/অন্যান্য) জনসমাগম নিরুৎসাহিত করা, অপ্রয়োজনে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা, বিশ্ববিদ্যালয়ের বাসে চলাচলকালে সবাইকে মাস্ক ব্যবহারসহ যথাসম্ভব ভীড় এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং যেখানে-সেখানে খাবার ও পানীয় গ্রহণে সবাইকে সতর্ক হতে হবে বলে বিজ্ঞাপ্তিতে উল্লেখ করা হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa