ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রাজশাহীতে করোনায় মৃত্যু কমলেও বেড়েছে সংক্রমণ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ১২ জানুয়ারি ২০২২   ২৬৬ বার পঠিত
রাজশাহীতে করোনায় মৃত্যু কমলেও বেড়েছে সংক্রমণ

গত এক মাস যাবৎ অধিকাংশ দিন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিট ছিল মৃত্যু। মাস দু’য়েক সংক্রমণ হারও বেশ নিম্নমুখী ছিল। কিন্তু বর্তমানে মৃত্যুর সংখ্যা কম থাকলেও সংক্রমণ বেড়েছে বহুগুণে।

বুধবার (১২ জানুয়ারি) রামেক হাসপাতালের এক প্রতিবেদন জানা যায়, গেছে, গত ২৪ ঘণ্টায় ২৬ জন নতুনভাবে করোনায় সংক্রমিত হয়েছেন। যা গত এক সপ্তাহ আগেও ছিল মাত্র দু’একজন অথবা বড়জোড় তিন থেকে চারজন।
গত কয়েকমাস যাবৎ করোনায় মৃত্যু ও সংক্রমণ কম থাকায় বন্ধ রয়েছে উপজেলা ও শহরের বিভিন্ন স্থানে র‌্যডিপ এন্টিজেন টেস্ট। তবে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আরটিপিসিআর ল্যাব প্রায় ২০ দিনের মতো বন্ধ থাকলেও টেস্ট চলমান ছিল মেডিকেল কলেজের ল্যাবটিতে। সেক্ষেত্রে রামেক হাসপাতলে প্রতিদিনের করোনা রিপোর্টে মৃত্যু ও সংক্রমণ হার বৃদ্ধির বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।

রামেকের গত এক সপ্তাহের করোনার প্রতিবেদন পর্যালোচনা দেখা গেছে, গত ৪ জানুয়ারি করোনায় মৃত্যু দিন ছিল এবং রামেক ল্যাবে ১২৩টি নমুনা পরীক্ষায় ৪ জনের পজিটিভ আসে। কিন্তু তার পরদিন থেকে অর্থাৎ গত ৫ জানুয়ারি থেকে তা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে।

৫ জানুয়ারি রামেকে করোনায় মারা যায় ৪ জন এবং ৯৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হন ৭ জন, ৬ জানুয়ারি মৃত্যু হয় একজনের ও দুই ল্যাবে ১৪৫ জনের পরীক্ষায় ১১ জন শনাক্ত হন, ৭ জানুয়ারি ছিল মৃত্যুহীন তবে সেদিন দুই ল্যাবে ১৭৫ জনের পরীক্ষায় ২১ জন শনাক্ত হন, ৮ জানুয়ারি একজনের মৃত্যু ও ৯৪ জনের পরীক্ষায় ৩ জন শনাক্ত হন, ৯ জানুয়ারিতে একজনের মৃত্যু ও ২২৪ জনের পরীক্ষায় ১৪ জন শনাক্ত হন, ১০ জানুয়ারিতেও একজনের মৃত্যু ও ১৮১ জনের পরীক্ষায় ১৩ জন শনাক্ত হয়েছেন। পরদিন ১১ জানুয়ারিতে আবারো একজনের মৃত্যু ও দুই ল্যাবে ১৬৭ জনের নমুনা পরীক্ষায় ২৩ জন শনাক্ত হন। সর্বশেষ ১২ জানুয়ারি দুজনের মৃত্যু ও ২১৪ জনের নমুনা পরীক্ষায় ২৬ জন শনাক্ত হয়েছেন।
রাজশাহীতে করোনার সংক্রমণ বৃদ্ধি ও রামেকের প্রস্তুতির বিষয়ে রামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলছেন, এটা সত্যি যে মৃত্যুর হার কম হলেও সংক্রমণের হার বেশি। তৃতীয় ওয়েভের ক্ষেত্রেও তেমনটিই হবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞগণ। সেক্ষেত্রে আমরাও একটা পূর্ব প্রস্তুতি নিয়েছি যাতে জনগণকে দুর্যোগের সময় সর্বোত্তম চিকিৎসা সেবা প্রদান করতে পারি। তবে সংক্রমণ ঠেকাতে এখন থেকেই সকলকে সচেতন হওয়া জরুরি বলে মন্তব্য করেন রামেক পরিচালক।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার বলেন, তৃতীয় ওয়েভে মানুষ সংক্রমিত হবে বেশি, মৃত্যু হবে কম। সেক্ষেত্রে জনসচেতার বিকল্প নেই। ইতোমধ্যে সরকার সচেতনতার তাগিদে ১৩ জানুয়ারি থেকে দেশের জনগণকে একটি বিধি নিষেধ আরোপ করেছেন। আমরাও প্রস্তুত রয়েছি মাঠ পর্যায়ে র‌্যাপিড এন্টিজেন টেস্ট পরিচালনা ও প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা সরবরাহের জন্য। তবে আশা করা যাচ্ছে এবার মৃত্যু কম হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa