ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

জবি উপাচার্য ও ট্রেজারারের সাথে যশোর জেলা ছাত্রকল্যাণের শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১০ জানুয়ারি ২০২২   ৩০৯ বার পঠিত
জবি উপাচার্য ও ট্রেজারারের সাথে যশোর জেলা ছাত্রকল্যাণের শুভেচ্ছা বিনিময়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে যশোর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবনির্বাচিত কমিটির নেতৃত্বরা।

আজ রবিবার (১০ জানুয়ারি) ছাত্রকল্যাণের সভাপতি সাকিবুল হাসান এবং সাধারণ সম্পাদক রকি আহমেদসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময়ের সময় উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, করোনা মহামারীর সময় সকল শিক্ষার্থীদের যেমন সচেতন থাকতে হবে, তেমন অন্যকেও সচেতন করতে হবে। আমরা তোমাদের মঙ্গল কামনা করছি।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ বলেন, ঐতিহ্যবাহী জেলা যশোর। সেখান থেকে অনেক নেতৃবৃন্দ জাতীয় পর্যায়ে উঠে এসেছেন। তোমাদের সকলের জন্য শুভ কামনা রইলো।

এছাড়া এদিন ছাত্রকল্যাণ পরিষদ থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টরসহ জবি শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa