ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ময়মনসিংহের হালুয়াঘাটে দুই গারো তরুণীকে দলবেঁধে ধর্ষণ গ্রেপ্তার ৫

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৮ জানুয়ারি ২০২২   ২৫৬ বার পঠিত
ময়মনসিংহের হালুয়াঘাটে দুই গারো তরুণীকে দলবেঁধে ধর্ষণ গ্রেপ্তার ৫

ময়মনসিংহের হালুয়াঘাটে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দুই গারো তরুণীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- হালুয়াঘাট উপজেলার কাতলমারি গ্রামের শহিদুল ইসলামের ছেলে শরীফ মিয়া (২০), কাটাবাড়ি গ্রামের আব্দুল মতিনের ছেলে মিজানুর রহমান (২২), একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে আব্দুল হামিদ (১৯), কচুয়াকুড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে মিয়া হোসেন (২০) একই গ্রামের মফিজুল মিয়ার ছেলে রুকন মিয়া (২১)। গত শুক্রবার রাতে ময়মনসিংহ জেলাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে। ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান বলেন, গত ২৭শে ডিসেম্বর মধ্যরাতে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কাটাবাড়ি গ্রামের আকাশী বাগানে দুই গারো তরুণী ধর্ষণের শিকার হয়। পরে ৩০শে ডিসেম্বর হালুয়াঘাট থানায় ১০ জনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন এক কিশোরীর বাবা। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের দু’টি চৌকস টিম নানা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদের গ্রেপ্তার করে। অচিরেই বাকিদের গ্রেপ্তার করা হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa