বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্বম্ভরপুরে ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের ৩ দিনের সময়সীমা আজ (২৫ নভেম্বর) বৃহস্পতিবার কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সফলভাবে সম্পন্ন হয়েছে।
বিশ্বম্ভরপুর উপজেলার মোট ৫ টি ইউনিয়নে মোট চেয়ারম্যান, সাধারণ মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে মোট ৩০৩ জন প্রার্থী আজ মনোনয়ন পত্র জমা দনের শেষ দিন পর্যন্ত তাদের মনোনয়ন পত্র জমা দেন।
এর মধ্যে ৫ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৯ জন, সাধারন মেম্বার পদে -২২৮ জন, সংরক্ষিত (মহিলা) – ৪৬ জন প্রার্থী।
বিশ্বম্ভরপুরের ৫টি ইউনিয়ন যথাক্রমে ১ নং সলুকাবাদ ইউনিয়নের প্রার্থী হিসেবে চেয়ারম্যান – ৪ জন, মেম্বার পদে- ৩৫ জন, সংরক্ষিত- ১০ জন, ২ নং পলাশ ইউনিয়নে চেয়ারম্যান-১০জন, সাধা: মেম্বার- ৫৯ জন, সংরক্ষিত (মহিলা)- ২০ জন, ৩ নং ধনপুর ইউনিয়নে চেয়ারম্যান – ০৭ জন, সাধা:মেম্বার – ৪৬ জন, সংরক্ষিত (মহিলা)- ১১ জন, ৪ নং বাদাঘাট(দঃ) ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান -০৪ জন, সাধারন সদস্য-৪১ জন, সংরক্ষিত (মহিলা) – ১০ জন, ৫ নং ফতেপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান -০৪ জন, সাধা: সদস্য -৪৭ জন, সংরক্ষিত (মহিলা)- ১৫ জন, সর্বমোট চেয়ারম্যান পদে ২৯ জন, সাধারন মেম্বার পদে -২২৮ জন, সংরক্ষিত (মহিলা) – ৪৬ জন প্রার্থী ডাক-ঢুল পিটিয়ে নিজ নিজ এলাকার সমর্থন ও প্রস্তাবকারী সহ মিসিলাকারে উপজেলা নির্বাচন অফিসে চুড়ান্তভাবে মনোনয়নপত্র দাখিল করে।
এ বিষয়ে বিশ্বম্ভরপুর নির্বাচন অফিসের দায়িত্বে থাকা রিটার্ণিং অফিসার মঞ্জুরুল হক জানান, আমার দায়িত্বে থাকা ৩টি ইউনিয়ন পলাশ,ধনপুর ও বাদাঘাট(দঃ) ইউনিয়নের চেয়ারম্যান,সাধারন সদস্য ও সংরক্ষিত(মহিলা) প্রার্থীরা তাদের মনোনয়নপত্র স্বতস্ফুর্তভাবে নির্দিধায় আমার অফিসে জমা দিয়েছেন।
অপরদিকে, ২টি ইউনিয়নের দায়িত্বে থাকা রিটার্ণিং অফিসার ও বিশ্বম্ভরপুর পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহমান জানান, ফতেপুর ও সলুকাবাদ ইউনিয়নের সকল প্রার্থীগন সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
