কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সিলেট মহানগর বিএনপি আজ বুধবার (১৭ নভেম্বর) ও আগামীকাল বৃহস্পতিবার (১৮ নভেম্বর) পৃথক কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে গ্যাস, তেল ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে আজ বুধবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় কোর্ট পয়েন্ট থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু।
আগামীকাল বৃহস্পতিবার বেলা ১টায় স্থানীয় রেজিস্ট্রারী মাঠে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক কোরআন খতম ও দোআ মাহফিলের আয়োজন করা হয়েছে।
কর্মসূচিতে মহানগর বিএনপি ও তার অন্তর্গত ২৭ টি ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি এবং সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।
