কিরগিজিস্তান, মরিশাস এবং মঙ্গোলিয়া সহ আরও পাঁচটি দেশ ভারতের কভিড-১৯ টিকা সনদকে স্বীকৃতি দিয়েছে। গতকাল সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মূখপাত্র অরিন্দম বাগচী এক টুইটে এ কথা জানান। নতুন স্বীকৃতি দেওয়া অন্য দুটি দেশ হল ফিলিস্তিন ও এস্তোনিয়া। এর আগে পূর্ব ইউরোপের কয়েকটি দেশসহ ৩০টি দেশ ভারতের করোনা টিকা সনদকে স্বীকৃতি দিয়েছে।
টুইটারে অরিন্দম দাস বলেন, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই দেশগুলো ভারতের টিকাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল। সংস্থা সূত্রে জানা গেছে, এর আগে যে দেশগুলি ভারতের সঙ্গে পারস্পরিক স্বীকৃতির বিষয়ে একমত হয়েছে তাদের মধ্যে রয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, নেপাল, বেলারুশ, লেবানন, আর্মেনিয়া, ইউক্রেন, বেলজিয়াম, হাঙ্গেরি এবং সার্বিয়া। অস্ট্রেলিয়া সরকারও ভারত বায়োটেকের ‘কোভ্যাকসিন’-কে দেশে ভ্রমণকারীদের দেওয়ার জন্য স্বীকৃতি দিয়েছিল।
অরিন্দম বাগচি বলেন, হাঙ্গেরি এবং সার্বিয়া হল তালিকায় যোগদানের সর্বশেষ দেশ যারা ভারতের কভিড -১৯ টিকা সনদকে পারস্পরিকভাবে স্বীকৃতি দিতে সম্মত হয়েছে। বাগচি বলেছিলেন যে টিকা শংসাপত্রের স্বীকৃতি জনগণকে মহামারী পরবর্তী বিশ্বে শিক্ষা, ব্যবসা, পর্যটন এবং অন্যান্য জিনিসের জন্য বিশ্বজুড়ে যেতে সহায়তা করবে। বিশ্বের অন্য দেশগুলোর সঙ্গে স্বীকৃতি আদায়ের বিষয়ে কথাবার্তা চলছে বলেও জানান তিনি।
এর আগে গত শুক্রবার একটি বিশেষ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেছিলেন, ভারত জি২০ শীর্ষ সম্মেলনে করোনা টিকা শংসাপত্রের পারস্পরিক স্বীকৃতির প্রস্তাব করেছে। অক্টোবরের শুরুতে যুক্তরাজ্য ভারত থেকে টিকা নিয়ে যাওয়া যাত্রীদের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের সিদ্ধান্ত নিলে ভারত তীব্র অসন্তোষ প্রকাশ করেছিল। পাশাপাশি পাল্টা পদক্ষেপ হিসাবে ব্রিটেন থেকে আসা যাত্রীদের উপর কোয়ারেন্টাইনের সিদ্ধান্ত আরোপ করেছিল। এর পরে দুইদেশের কুটনৈতিক সমাঝোতায় ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়।
এর ফলশ্রুতিতে ভারতে কর্মরত ব্রিটিশ হাইকমিশনার অ্যালেক্স এলিস একটি টুইট বার্তায় জানান, ‘১১ অক্টোবর থেকে যুক্তরাজ্যে ভারতীয় ভ্রমণকারীদের জন্য কোভিশিল্ড বা যুক্তরাজ্য-অনুমোদিত অন্য টিকার দুই ডোজ টিকা নেওয়া থাকলে কোনো কোয়ারেন্টাইন নেই।’
সূত্র: এনডিটিভি।
