শ্রীমঙ্গল – কমলগঞ্জ আসনের সংসদ সদস্য, সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ বলেছেন, ধর্মীয় সম্প্রীতিতে শ্রীমঙ্গলের মানুষ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এখানে বসবাসকারী ৬০ ভাগ মুসলিম ও ৪০ ভাগ সনাতন ধর্মাবলম্বী মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে ধর্মীয় সম্প্রীতির মধ্যে দিয়ে বসবাস করে আসছে।
দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সহিংসতার ঘটনা ঘটলেও এই এলাকার সব ধর্মের মানুষ ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে চলেছে। এর মাধ্যমে শ্রীমঙ্গলের মানুষ ধর্মীয় সম্প্রীর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন।
‘সম্প্রীতির বাংলাদেশ, আমাদের অঙ্গীকার’ এই পতিপাদ্য বিষয়ে শনিবার দুপুরে শহরের স্টেশন রোডে এক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুস শহীদ এমপি এ কথা বলেন। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে তিনি ধর্মীয় নেতাদের প্রশংসা করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইমলামের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদারের সঞ্চালনায় সম্প্রীতি সভায় বক্তব্য রাখেন,শেখবাড়ি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. সাদ আহমদ আমিন, সিরাজনগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শেখ শিব্বির আহমেদ, শহর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী, উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা সোহাইল আহমদ, পূজা উৎপযাপন পরিষদের সহ-সভাপতি ডাঃ হরিপদ রায়, শ্রীমঙ্গল ক্যাথলিক চার্চের ফাদার নিকোলাস বাড়ই, বৌদ্ধ ধর্মীয় নেতা ইপা বড়ুয়া, উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়,সিনিয়র এএসপি সহিদুল হক মুন্সি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, সম্পাদক শহীদ হোসেন ইকবাল।
