পাকিস্তানের বিরোধী দলগুলোর পক্ষ থেকে অভিযোগ তুলে বলা হয়েছে, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে পাওয়া উপহারগুলো বিক্রি করে দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান।
এসব উপহারের মধ্যে ছিল ১০ লাখ ডলার মূল্যের উচ্চ দামের একটি ঘড়ি। বুধবার এ অভিযোগ তুলেছেন বিরোধীরা। রাষ্ট্রপ্রধান ও সাংবিধানিক পদধারীদের রাষ্ট্রীয় সফরে উপহার বিনিময় স্বাভাবিক প্রথা।
পাকিস্তানের উপহার সংরক্ষণ (তোশাখানা) নীতি অনুসারে, এসব উপহার রাষ্ট্রের সম্পদ হিসাবে থাকবে যত দিন না সেগুলো উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়। আইনে সুযোগ রাখা হয়েছে কর্মকর্তা চাইলে বাজারমূল্যের চেয়ে ১০ হাজার রুপি কম দিয়ে উপহার নিজেদের কাছে কিনে রাখতে পারবেন। দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
