নতুন কমিটি (আংশিক) ঘোষণার পর রাজপথে বড় শোডাউনের মাধ্যমে এই প্রথম তাদের শক্তি জানান দিলো সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ। সোমবার (১৮ অক্টোবর) বেলা আড়াইটার দিকে নগরীতে জেলা ও মহানগর ছাত্রলীগ মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করে।
তবে এটি ছাত্রলীগের কোনো রাজনৈতিক কর্মসূচি ছিলো না। ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকটি বাড়ি পুড়িয়ে দেয়ার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ প্রদর্শন ও মিছিল করেছে জেলা ও মহানগর ছাত্রলীগ।
সোমবার (১৮ অক্টোবর) বেলা আড়াইটার দিকে নগরীর চৌহাট্টা থেকে ৫ শতাধিক মোটরসাইকেল নিয়ে মিছিল শুরু করে ছাত্রলীগ। মিছিল শেষে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
মিছিলে নেতৃত্ব দেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ এবং মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ান সৌরভ ও সাধারণ সম্পাদক নাইম।
এ কর্মসূচিতে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
