হবিগঞ্জের মাধবপুরে দিগন্ত বিস্তৃত ধানের সবুজ ক্ষেত নিগ্ধ বাতাসে দোলকাচ্ছে মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়ন সহ অনেক এলাকার মাঠজুড়ে সবুজের সমারোহ। আর কয়েক দিন পরেই সবুজ চারা গুলো হলুদ বর্ণ ধারণ করবে এরপর সোনালী ধানের শীষে ঝলমল করবে মাঠের পর মাঠ।
কৃষাণীর শূন্য গোলা ভরে উঠবে রাশি রাশি সোনালী ধানে এবারের মৌসুমে ৩১ হাজার ৮৬১ হেক্টর জমিতে আমনের বাম্পার ফলনের আশা করছে মাধবপুর উপজেলার আমন চাষীরা।
অনুকূল আবহাওয়া রোগা বালাই এবং পোকা মাকড়ের আক্রমণ না থাকায় সেই সম্ভাবনা যেন হাত ছানি দিয়ে ডাকছে এ কথা বলেছেন মাধবপুরের বিভিন্ন কৃষকেরা উপজেলার আদাঐর ইউনিয়নের হোসেনপুর গ্রামের শাহজাহান মিয়া জানান, আবহাওয়া অনুকূলে থাকায় মাঠের পর মাঠ সবুজের সমারোহ যেন দোল কাচ্ছে এ বছর বৃষ্টিপাতের হার কম থাকলেও কোন সমস্যা হয়নি।
অন্যদিকে ফলনের পর ভালো দাম পাওয়ার ব্যাপারেও তারা আশাবাদী তিনি বলেন আবহাওয়া অনুকূলে থাকায় ধান যথেষ্ট ভালো হয়েছে। ফলে এবার ধানের ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। ধান গাছে শিষ গজানো থেকে শুরু করে ধান পাকার আগ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে যেকোন সময়ের চেয়ে ভালো ফলন হবে। কৃষকরা এবার আমন মৌসুমের শুরুতেই বুকভরা আশা নিয়ে দিনভর মাথার ঘাম পায়ে ফেলে মাঠে কাজ করছেন।
এ ব্যাপারে মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আল মামুন হাসান বলেন, মাধবপুরে এবার ৩১ হাজার ৮৬১ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। উপজেলার ১১টি ইউনিয়নে আমন ধান চাষ করেছেন কৃষকেরা।
এ বছর ধানের ন্যায্য মূল্য পাওয়ায় ধান চাষে আগ্রহী হয়েছেন অনেক কৃষকগণ। আমন ধানের রোগ বালাই নিয়ন্ত্রণে মাঠপর্যায়ের সকল কর্মকর্তা তৎপর রয়েছেন। আমাদের আশা আবহাওয়া অনুকূলে থাকলে আমন ফসলের বাম্পার ফলন হবে। এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন হবে বলে আশা করছি।
