জাতীয় পার্টির (জাপা) মহাসচিব হিসেবে নতুন দায়িত্ব পাওয়া পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক শ্রম প্রতিমন্ত্রী মো: মুজিবুল হক চুন্নু এমপিকে অভিনন্দন জানিয়েছেন দৈনিক বাংলাদেশ মিডিয়া পত্রিকার প্রধান সম্পাদক, মা কোম্পানীর চেয়ারম্যান ও জাপা নেতা মো: আলী হোসেন সরকার। গত শনিবার রাতে এক শুভেচ্ছা বার্তায় তাকে তিনি এই অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় জাপা নেতা মো: আলী হোসেন সরকার বলেন, নতুন মহাসচিব দলকে সু সংগঠিত করতে আরো তৎপর হবেন। তাদের হাত ধরে জাতীয় পার্টি আরো এগিয়ে যাবে। তিনি অভিনন্দন বার্তায় আরো বলেন, জিয়া উদ্দিন বাবলুর মৃত্যুতে পার্টির যে ক্ষতি হয়েছে- তা হয়তো পূরণীয় নয়। তবুও পার্টিকে এগিয়ে নিতে মুজিবুল হক চুন্নু এমপি কম নয়। তিনি দলকে সুসংগঠিত ও এগিয়ে নিতে সর্বোচ্চ ভূমিকা পালন করবেন বলে আমি আশাবাদী।
জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২ অক্টোবর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু মারা যান। বাবলুর মৃত্যুজনিত কারণে মহাসচিবের এই পদটি শূন্য হয়ে যায়। এরপর দলের কো- চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু ও অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়ার নাম আলোচনায় আসে।
এরপর জল্পনা-কল্পনার অবসান শেষে গত ৯ অক্টোবর শনিবার বিকেলে পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি এক সাংগঠনিক আদেশে জাতীয় পার্টির মুজিবুর রহমান চুন্নু এমপিকে নতুন মহাসচিবের দায়িত্ব প্রদান করেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলমের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১০
