জাতীয় পার্টির মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো: উসমান আলী ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কুনু মিয়া এক বিজ্ঞপ্তিতে বলেন, জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে দেশের জাতীয় রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি সাধিত হলো। এ ক্ষতি সহজে পূরণ হবার নয়। তিনি একজন স্বজ্জন রাজনীতিবীদ ছিলেন।
আতিকের শোক: এদিকে মহাসচিবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আতিকুর রহমান আতিক। এক বিজ্ঞপ্তিতে আতিক বলেন, জিয়াউদ্দিন আহমেদ বাবলু জাতীয় পার্টির দুর্দিনে ছিলেন অতন্দ্র প্রহরী। তিনি ছিলেন কর্মীবান্ধব জাতীয় নেতা।
উল্লেখ্য, গত মাসের শুরুর দিকে করোনাভাইরাসে সংক্রমিত হন জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলু। গত ৬ সেপ্টেম্বর তাকে রাজধানীর ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে জিয়াউদ্দিন আহমেদকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়।
গত শনিবার ২ অক্টোবর সকাল ৯টা ১২ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শনিবার বাদ এশা গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে মিরপুরের শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে জিয়াউদ্দিন আহমেদ বাবলুর দাফন সম্পন্ন হয়েছে।
জিয়াউদ্দিন আহমেদ বাবলুর জানাজা ও দাফনে তার পরিবারের সদস্য এবং দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনির স্ত্রী, এক ছেলে, অসংখ্য ভক্ত অনুরাগী ও রাজনৈতিক অনুসারী রেখে গেছেন।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০৩
