সাজা কমানোর আবেদন করায় মঙ্গলবার উল্টো এক কয়েদির কারাদণ্ডের মেয়াদ বাড়িয়ে দিল ফ্রান্সের একটি আদালতে! দণ্ডপ্রাপ্ত ফরাসি নাগরিক টেইলার ভিলাসের (৩১) বিরুদ্ধে সিরিয়ার আইএস জঙ্গিদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ আনে আদালত। খবর আরব নিউজের।
এর আগে আদালত তাকে ৩০ বছরের কারাদণ্ড দেন। মামলার কয়েকটি ধারার ব্যাপারে আপত্তি জানিয়ে সাজার মেয়াদ কমানোর জন্য আবেদন করেছিলেন আদালতে।
২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত আল-মুহাজিরিন (অভিবাসী) ব্রিগেড নামে একটি আইএস সমর্থক সংগঠনের সঙ্গে টেইলার ভিলাসের যুক্ত থাকার অভিযোগ আনা হয়।
কিন্তু তিনি এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন। তার মাকেও ‘মামা জিহাদ’ নামে আখ্যায়িত করে ২০১৭ সালে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে তিনবার সিরিয়া সফরের অভিযোগ আনা হয়েছে।
