বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলাধীন বৃহত্তর শেরপুর জোন শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

১৭ সেপ্টেম্বর শুক্রবার বাদ আসর শেরপুর হাফিজিয়া মাদ্রাসা মিলনায়তনে আহবায়ক কমিটি গঠন করা হয়।

নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সদর উপজেলা তালামীযের সভাপতি মুজিব আযহার ও সাধারণ সম্পাদক মোবাশ্বির আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা তালামীযের সহ সভাপতি মুস্তাফিজুর রহমান আমিন, হাফিজ লুৎফুর রহমান, সহ সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রাফি, প্রচার সম্পাদক সজলু হাসান, মনুমুখ ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ ফয়সল আহমদ, সাধারণ সম্পাদক হাফিজ কাওছার আহমদ, খলিলপুর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি আবুল হুসেন সাজু, সাবেক সহ সভাপতি রাশেদ আহমদ, আখাইলকুরা ইউনিয়ন শাখার সাবেক সহ সভাপতি শাহেদ আহমদ, সদর উপজেলা শাখার সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক রেদোয়ান আহমদ, সদস্য হুমায়ুন আহমদ রাহি, মনুমুখ ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ আজিজুর রহমান।

সর্বসম্মতিক্রমে শাহ মনজুর এলাহীকে আহবায়ক ও মাহফুজুর রহমানকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দরা হলেন যুগ্ম আহবায়ক হাফিজ তুহেল আহমদ, হাফিজ আব্দুল হাফিজ, সদস্য সুজেল আহমদ।

আহবায়ক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে শেরপুর জোন শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষে কাউন্সিল আয়োজনের নির্দেশনা প্রদান করা হয়।