মৌলভীবাজারের কুলাউড়া থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ লুৎফর রহমান( ৪০)নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব ৯ এর সদস্যরা।

১৭ সেপ্টেম্বর শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া উপজেলার মুনসুরনগর এলাকায় এক অভিযান পরিচালনা করে। এ সময় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নিকট থেকে ১ হাজার ৭শত ৮৫ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

জানা গেছে, মাদক ব্যবসায়ী লুৎফর রহমান বড়লেখা উপজেলার সুতাতারী কান্দীর বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। এ মাদক বিক্রেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তার সহযোগীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে র‍্যাব সদস্যরা গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন।