প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মোঃ হাসিবুল আলম আজ ১৫ সেপ্টেম্বর বুধবার মৌলভীবাজার জেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মোঃ মেহেদী হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন৷

পরিদর্শনকালে সচিব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় করোনা ভাইরাস মহামারীর কারণে দীর্ঘ ১৮ মাসের বিরতির পর শ্রেণী কার্যক্রম শুরু হওয়া প্রাইমারী স্কুলের শ্রেণী কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত করার জন্য স্কুলগুলোর গৃহীত উদ্যোগসমূহ ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং স্কুলের শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও দীর্ঘ বিরতির পর শুরু হওয়া শ্রেণী কার্যক্রম শিশুদের মনন ও মেধার বিকাশের জন্য সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন৷