সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সাম্প্রদিক বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ইউনিয়নসহ নাটুয়ারপাড়া বাঁধ পরিদর্শন ও বন্যাকবলিত এলাকার বাসিন্দারা মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

১১ ই সেপ্টেম্বর শনিবার নাটুয়াপাড়া রক্ষা বাঁধ পরিদর্শন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ -১ কাজিপুর এমপি তানভীর শাকিল জয় মহোদয় বলেন, আমাদের দেশ দূর্যোগ প্রবণ তাই বিপদ আসলে আওয়ামীলীগর তা মোকাবেলার প্রস্তুতি আগে থেকেই থাকে। এ কারণে আমরা দক্ষতার সাথে তা মোকাবেলা করে যাচ্ছি ।

যার ফলে আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশের সার্বিক উন্নয়ন সাধিত হয়। ক্ষতিগ্রস্ত বাঁধটির উল্লেখ করে জয় বলেন, প্রয়াত বাবা মোহাম্মদ নাসিম ২০১৮ সালে নাটুয়ারপাড়া ইউনিয়ন বাসিকে যমুনার ভাঙ্গন থেকে রক্ষায় যমুনার পূর্বপারে নাটুয়ারপাড়ার এই বাঁধটি নির্মাণ করেছিল। এই বাধটি যেকোন মূল্যে আমরা রক্ষা করতে কাজ করে যাবো।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শওকত হোসেন প্রমূখ। পরে এমপি জয় উপজেলার মনসুর নগর, ও চরগিরিশ ইউনিয়নের বানভাসি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সময় সফরকালে উপস্থিত ছিলেন উপজেলা আঃলীগের সদস্য বৃন্দ, উপজেলা যুবলীগের সভাপতি , সাধারনসম্পাদকবৃন্দ,ছাত্র লীগের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধি বৃন্দ ও সংশ্লিষ্ট ইউনিয়ন আঃলীগের সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী বৃন্দ।