বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সদস্য স্হায়ী কমিটির সাবেক সিনিয়র সদস্য জাতীয় সংসদের সর্বোচ্চ বাজেট উপস্থাপনকারী সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের ১২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

(০৫ সেপ্টেম্বর) রবিবার সকাল ১০টা ৩০ মিনিটে এম সাইফুর রহমানের বাড়ী বাহার্মদনে মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ সিলেট বিএনপি, যুবদল ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এম সাইফুর রহমানের কবরে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গয়েশ্বর চন্দ্র রায় সদস্য বিএনপির স্হায়ী কমিটি ও সাবেক মন্ত্রী।
স্বাগত বক্তব্য রাখেন, এম.নাসের রহমান সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সাবেক মন্ত্রী, আরিফুল হক চৌধুরী মেয়র সিলেট সিটি কর্পোরেশন, ড. মোসলেহ উদ্দিন আহমদ অধ্যাপক লোক প্রশাসন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়, জিকে গৌউস সাবেক মেয়র হবিগঞ্জ পৌরসভা, ফয়জুল করিম ময়ুন সিনিয়র সহ সভাপতি জেলা বিএনপি মৌলভীবাজার, আব্দুল কাইয়ুম চৌধুরী সাবেক রাজনৈতিক সচিব, সৈয়দ তৌফিক আহমদ সভাপতি এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, মোঃ আব্দুল মতিন চৌধুরী সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, জাকির হোসেন উজ্জ্বল সহ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় যুবদল (সিলেট বিভাগ) সভাপতি মৌলভীবাজার জেলা যুবদল, এম এ মুহিত সাধারণ সম্পাদক জেলা যুবদল, জিএমএ মুক্তাদীর রাজু সাধারণ সম্পাদক মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকদল সহ জেলা বিএনপি, জেলা যুবদল, জেলা সেচ্ছাসেবকদল, জেলা ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।