মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর নির্দেশনায় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুমানা ইয়াসমিন এর সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার ৩১আগস্ট বিকাল ৪টা ৩০মিনিট থেকে বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত মৌলভীবাজার জেলার সদর উপজেলার ওয়াপদা ও মোকামবাজার এলাকায় স্বাস্থ্যবিধি না মেনে বাহিরে অবস্থান করে সরকারি আদেশ অমান্য করায় দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারামতে ০৮টি মামলায় ০৮জন ব্যক্তিকে এক হাজার টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, জেলা প্রশাসন মৌলভীবাজার এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।
এতে সহযোগিতা করে মৌলভীবাজার জেলা পুলিশ।
