মৌলভীবাজার সদর উপজেলার মনুমূখ ইউনিয়নের সেওয়াইজুরি গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক যুক্তরাজ্য প্রবাসীকে অপহরণের অভিযোগ দায়ের করার পর অবশেষে অপহৃত জাহাঙ্গীরকে উদ্ধার করলো মৌলভীবাজার মডেল থানা পুলিশ।

জানা যায়, গত বৃহস্পতিবার ২৬ আগষ্ট ২নং মনুমুখ ইউনিয়নের সোমারাই – আড়াইহাল চৌরাস্তা থেকে জাহাঙ্গীরকে অপহরণ করা হয়।

পরে জাহাঙ্গীরের মা বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। মামলার এজহারভুক্ত ২ জনকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

মৌলভীবাজার সদর সার্কেল এএসপি মোহাম্মদ জিয়াউর রহমান ও সদর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) গোলম মর্তুজাসহ সঙ্গীয় মডেল থানা পুলিশের একটি টিম সদর উপজেলার আতানগিরি এলাকা থেকে শনিবার ২৮আগষ্ট রাত ১০টা ৪০মিনিটে জাহাঙ্গীরকে উদ্ধার করতে সক্ষম হয়।

মৌলভীবাজার সদর সার্কেল এএসপি মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আতানগিরি এলাকার রাস্তা থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। আমরা লন্ডন প্রবাসী জাহাঙ্গীর অপহরণের মুল কারণ ও বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে বলতে পারবো। এখনো তদন্ত চলছে বলেও তিনি জানান।