কিশোরগঞ্জ থেকে ৪০ ( ১ মন) কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯’র সদস্যরা। সোমবার (২৩ আগষ্ট) বিকেলে ভৈরব থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম, মজিবর রহমান (৫২)। সে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার লক্ষীপুর গ্রামের মৃত মেহের আলীর পুত্র।
র্যাব জানায়, সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে সময়র্যাপিডএ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ কোম্পানী (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কর্ণেল আবু মুসা মোঃ শরীফুল ইসলাম (সিও, র্যাব-৯, সিলেট) এবং লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর নেতৃত্বে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন শহিদুল্লাহ ফায়সাল পাদুকা সুপার মার্কেটের দোকান নং-৩৭৭ এর ভিতর অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মজিবর রহমানকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৪০ (চলি¬শ) কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করে র্যাব।
পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর টেবিল ১৯ (গ) ধারায় মামলা রুজু করতঃ কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৯’র মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানিয়েছেন।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২৫
