শোকবহ আগস্ট মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সকালে আরচেস কাজিপুর উপজেলা শাখার আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে শোক রেলি শেষে কাজিপুর স্বাধীনতা স্কায়ারে বঙ্গবন্ধুর ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।
পরে আরচেস কার্যালয় চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগতিক বক্তব্য রাখেন সংস্থার জোনাল ম্যানেজার রবিউল আউয়াল তালুকদার।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার।এ সময় উপস্থিত ছিলেন আরচেস কাজিপুরের সকল কর্মকর্তাবৃন্দ।পরে মাওলানা আব্দুল মোতালেব হোসেনের মোনাজাত পরিচালনার মাধ্যমে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট শহীদের ও জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা দোয়া করা হয়।

উল্লেখ যে আরচেস কাজিপুরে দীর্ঘদিন ধরে সরকারের নীতিমালা অনুসরণ পূর্বক কাজকর্ম সকল জাতীয় দিবস পালন ও মানুষের আত্ব- সামাজিক উন্নয়ন, শিক্ষা স্বাস্থ্য ও দারিদ্র্য দূরীকরণ সহ বিভিন্ন ধরনের জনহিতকর কার্যে ভূমিকা পালন করে যাচ্ছে।
