সিলেটের বিয়ানীবাজার এলাকা থেকে ৯৩৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-৯’র সদস্যরা। সোমবার ১৬ আগষ্ট রাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, সিলেট জেলার বিয়ানীবাজার থানার নোয়া দুবাগকানা গ্রামের মৃত তোতো মিয়া বাবুর্চির পুত্র মোহাম্মদ আব্দুল হান্নান বাবুর্চি (৩৯)।
র্যাব জানায়, সোমবার রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এবং অতিঃ পুলিশ সুপার বসু দত্ত চাকমা এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ সিলেট জেলার বিয়ানীবাজার থানাধীন ৩নং দুবাগ ইউপিস্থ ৯নং মেওয়া সাকিনস্থ বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক মায়ন চত্ত্বর এর পশ্চিম দিকে খান ডিপার্টমেন্টাল স্টোর এর সামনে পাকা রাস্তার উপর হতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল হান্নান বাবুর্চিকে গ্রেফতার করে।
এ সময় তার কাছ থেকে ৯৩৩ পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়।
পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন; ২০১৮ এর ৩৬ (১) এর টেবিল ১০(ক)/ ৪১ ধারায় মামলা দায়ের পূর্বক আসামীও জব্দকৃত আলামতসহ সিলেট জেলার বিয়ানীবাজারথানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৯’র মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানান।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৭
