ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করার মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ ইং পালন করা হয়েছে।

ময়মনসিংহ সদর আসন এর সংসদ সদস্য ও বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ এর নির্দেশনায় জাতীয় পার্টির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সকালে সার্কিট হাউস মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, পরে মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করে ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টি। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জাতীয় পাটির প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আউয়াল সেলিম, জেলা জাতীয় পার্টির অর্থ সম্পাদক ও মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম খোকন,সদর জাতীয় পার্টির সাধারন সম্পাদক ইদ্রিস আলী, ময়মনসিংহ জাতীয় যুবসংহতির সভাপতি আবজাল হোসেন হারুন, জেলা জাপার যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ শফিকুল আলম তপন, জেলা জাপার সাংগঠনিক সম্পাদক, মহানগর জাপার যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ শাহজাহান মিয়া,জেলা ছাত্র সমাজের আহবায়ক মোঃ সাব্বির হোসেন বিল্লাল, মহানগর সেচ্ছাসেবক পার্টির সভাপতি মোঃ বাদশা মিয়া, মহানগর জাতীয় পার্টির যুগ্ম-প্রচার সম্পাদক মোঃ মমিনুল ইসলাম মানিক, জাপা নেতা হোসেন আলী, মহানগর জাপার যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল মিয়া সহ জাতীয় পার্টির অঙ্গ সহযোগী সংগঠন ও তাদের নেতৃবৃন্দসহ প্রমূখ।