ব্রাহ্মণবাড়ীয়ায় নিখোঁজ এক কিশোরীকে গাজীপুর থেকে উদ্ধার করেছে র্যাব-৯। এ সময় এক যুবককে গ্রেফতার করেছে। শুক্রবার (১৩ আগষ্ট) কিশোরীকে উদ্ধার ও একজনকে আটক করা হয়।
আটককৃত যুবকের নাম মো: সাইফুল ইসলাম (২২)। সে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর থানার ফান্দাউক গ্রামের মো: সাজান মিয়ার পুত্র। উদ্ধার হওয়া কিশোরী এই গ্রামের তোফাজ্জল হোসেন শাহ মারজানের কন্যা ইসমত আরা শিমু (১৬)।
র্যাব জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এবং সিনিয়র এএসপি এ,কে,এম কামরুজ্জামান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন কেওয়া বাজারে অভিযান পরিচালনা করে মোঃ সাইফুল ইসলামকে আটক পূর্বক এবং তার হেফাজত হতে নিখোঁজ ভিকটিম ইসমত আরা শিমুকে উদ্ধার করে র্যাব।
পরবর্তীতে আটককৃত ব্যক্তি ও ভিকটিমকে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর থানার সাধারণ ডায়রী নং-১৮৩০; তারিখ-৩১/০৭/২০২১ ইং মূলে নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৯’র মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানান।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৫
