বগুড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১৫ আগস্ট) জাতির পিতার প্রতিকৃতিতে পু্ষ্পস্তবক অর্পণ, বৃক্ষরোপন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
রোববার সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের মানুষের পু্ষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে কর্মসূচী শুরু হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতার জীবন ও কীর্তির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উন্মে কুলসুম সম্পার (ইউএনও) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌলি মন্ডল, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম, শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা জাহান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক প্রমূখ।
বৃক্ষ রোপণ কর্মসূচীর মধ্যদিয়ে কর্মসূচী শেষ হয়।
