জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকীতে মৌলভীবাজারে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ মধ্যে দিয়ে শোক দিবসের নানা কর্মসৃচী শুরু হয়।
১৫ আগস্ট রোববার সকাল ৯ টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যুরালে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
পরে মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ ও সংরক্ষিত মহিলা আসনের এমপি সৈয়দা জহুরা আলাউদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মিছবাহুর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান,
সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম, ইমজার সভাপতি রাধা পদ দেব সজল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম সুমন,জেলা ভোক্তা অধিদপ্তরের পরিচালক মোঃ আল-আমিন,
জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মাহবুব আলম শ্রদ্ধা জানান ।
পরে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতীক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বঙ্গবন্ধু ম্যুরালে ।
