জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদতবার্ষিকীতে মৌলভীবাজারের রাজনগরে ১৫ই আগষ্ট সকল শহীদদের স্মরণে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক প্রদানের মাধ্যমে বিণম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান খাঁন ।

এসময় উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল সহ অন্যান্য দপ্তর প্রধানগণ এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মিলন বখত সহ অন্যান্য নেতৃবৃন্ধ।উপজেলা চেয়ারম্যান কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচীর সুচনার মধ্যদিয়ে ১৫ই আগস্টে সরকার কর্তৃক প্রনীত কর্মসূচী প্রতিপালিত হয়।

পরবর্তীতে চেয়ারম্যান শাহজাহান খাঁনের ব্যক্তিগত উদ্দ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী,স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারবর্গ ও ১৫ই আগস্টে শহীদের আত্মার মাগফেরাত কামনায় উপজেলা চেয়ারম্যান কার্যালয়ে এক দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।