১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদতবার্ষিকী এবং ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
রবিবার (১৫ আগষ্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি রফতানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন।
তিনি বলেন, ১৫ আগষ্ট বাংলাদেশের জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদতবার্ষিকী এবং ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজ সকাল থেকে হিলি স্থলবন্দরে ভারত- বাংলাদেশের সকল প্রকার আমদানি রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
আগামীকাল ১৬ আগষ্ট সোমবার সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানি সহ সকল কার্যক্রম স্বাভাবিক থাকবে।
এদিকে হিলি বন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক বলেন, আজ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস এর সরকারি ছুটি ও ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বন্দরের ভিতরে লোড-আনলোডসহ সকল প্রকার কার্যক্রম বন্ধ রয়েছে।
আগামীকাল সোমবার থেকে বন্দরের সকল কার্যক্রম পূর্বের নিয়মে চলবে।
