গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উৎযাপনে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব,থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর প্রধান,সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির সুমনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ,রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।