প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে কেন্দ্রীয় যুবলীগের কর্মসূচী সফল করতে ময়ননসিংহ মহানগরের অসহায় দুস্থ পরিবারের মাঝে মাস ব্যাপী রেশনিং পদ্ধতিতে খাদ্য সামগ্রী বিতরণ করেন মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল পাঠান।

গত ৯ আগস্ট রবিবার দুপুরে ময়মনসিংহ রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিরতণ করে মহানগর যুবলীগ নেতৃবৃন্দ। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে ও কেন্দ্রীয় যুবলীগের আগস্ট মাসের কর্মসূচীর অংশ হিসাবে এসব খাদ্য সামগ্রী বিতরণ করে মহানগর যুবলীগ। করোনা মহামারি সংক্রমণের তীব্রতা মাথায় রেখে বিতরণ পূর্বক অসহায় পরিবারের তালিকা করে রেশনিং কার্ডের মাধ্যমে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণকালে মহানগর যুবলীগ সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল পাঠান বলেন, জননেত্রী শেখ হাসিনার সকল নির্দেশনা বাস্তবায়নে মহানগর যুবলীগ প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি আরোও বলেন, করোনা মহামারির শুরু থেকে ময়মনসিংহ মহানগর যুবলীগ নগরীর বিভিন্ন এলাকায় অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের গৃহীত কর্মসূচী বাস্তবায়ন করছে ময়মনসিংহ মহানগর যুবলীগ।

এ সময় আরোও উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগ সদস্য এজিএস শাহ আলমগীর জয়, রাজীব খান, মহানগর যুবলীগ নেতা শামীম আহমেদ, পারভেজ, জাহিদুল ইসলাম জসিম, ২০ নং ওয়ার্ড যুবলীগ আহবায়ক সোহেল হোসেন, ৩৩ নং ওয়ার্ড যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়াজুল ইসলাম সুমন, ১ নং ওয়ার্ড সিনিয়র যুগ্ম আহবায়ক স্বপন ও যুগ্ম আহবায়ক মামুন, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার রিদওয়ানসহ প্রমুখ।