অনৈতিক কাজে জড়িত থাকার অপরাধে সিলেট জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি আবু কালাম তফাদারকে সভাপতির পদকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো: কাইয়ুম দৈনিক বাংলাদেশ মিডিয়াকে বলেন, সিলেট জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি আবু কালাম তফাদার র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া পর তাকে নিয়ে রবিবার (৮ আগষ্ট) জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপির গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ও অনৈতিক কাজে জড়িত থাকার অপরাধে আবু কালাম তফাদারকে সিলেট জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, এর পর যদি সে (আবু কালাম তফাদার) আদালতে দোষী সাব্যস্ত হয় তাহলে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে।