বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে রবিবার(৮/৮)সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেগম মুজিবের স্মৃতিচারণ ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, ওসি(তদন্ত) নূরে আলম ও মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরা সহ আরো অনেকে।
পরে সাতজন দুঃস্থ প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
