সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের কাাজিপুরে উৎসবমুখর পরিবেশে ১২ টি ইউনিয়নের ৩৬টি এবং পৌরসভা ৯ টি কেন্দ্রে সহ মোট ৪৫ টি কেন্দ্রে কোভিড-১৯ গণটিকা কার্যক্রম কর্মসুচি শুরু হয়েছে। সারাদেশে ক্যাম্পেইন চালিয়ে ৩২ লাখ মানুষকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হবে।
গ্রাম, শহর ও দুর্গম এলাকার মানুষ ছয় দিনে পর্যায়ক্রমে টিকা পাবেন। তারই ধারাবাহিকতায় কাজিপুরে শনিবার (৭আগষ্ট) সকাল ৯ টায় কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্স এর আওতায় পৌরসভার আলমপুর এন এম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণ টিকা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।সবাইকে টিকা নেয়ার আহবান জানিয়ে উপজেলা চেয়ারম্যান বলেন, সবাই টিকা নিলে করোনার ভয়াবহতা অনেকটাই কমে যাবে। সকলের টিকা নেওয়া উচিত বলে তিনি মনে করেন। পাশাপাশি স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার ,স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোয়াজ্জেম হোসেন প্রমুখ। এ বিষয়ে স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল বলেন, কাজিপুরে প্রতিটি ইউনিয়নের পৌরসভা সহ সাবেক ১ নং ওয়ার্ডের মানুষদের টিকা রেজিষ্ট্রেশনর মাধ্যমে স্বাস্থ্য বিধি মেনে ভ্যাকসিন কর্মকান্ড চলছে।
টিকা দান কর্মসূচি সহজকরার জন্য একটি ওয়ার্ডে একাধিক কেন্দ্র করা হয়েছে যেখানে জনপ্রতিনিধি,গ্রাম পুলিশ,আনসারবাহিনী সহায়তায় করছে। এ কাজের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা – কর্মচারিদের সর্তকতা ও গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে পরামর্শ দেন।
রেজিষ্ট্রেশন করা কোন ব্যক্তি যেন টিকা দেওয়া থেকে বাদ না পরে সে ব্যাপারে পরামর্শ দেন।তিনি বলেন আমার বিশ্বাস কাজিপুরের পূর্বে থেকে রেজিষ্ট্রেশন করতে থাকায় সাফল্যের সাথে টিকাদান বা কোভিড ভ্যাকসিনকার্যক্রম শেষ করতে পারবো। উপজেলা চেয়ারম্যান ও ডাঃ মোমেনা পারভীন পারুল কাজিপুর সদর ইউনিয়ন সহ অন্যান্য ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
এ ছাড়া উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী এবং সহকারী কমিশনার ভূমি এ বি এম আরিফুল ইসলাম কাজিপুরে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। প্রতিটি কেন্দ্র হতে প্রতিদিন ৬শত মানুষ টিকা গ্রহণ করতে পারবেন। সকাল থেকেই প্রতিটি কেন্দ্রেই টিকা নিতে আসা মানুষের ভিড় ক্রমেই বাড়তে দেখা যায়।
