মৌলভীবাজার পৌরসভার ৯টি ওয়ার্ডসহ জেলার ৬৭টি ইউনিয়নে গণ টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৭ আগস্ট) সকালে মৌলভীবাজার শহরের ১নং ওয়াডের শাহ মোস্তফা কলেজে গণটিকার উদ্বোধন করেন মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ।

মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ( প্রশাসন) স্বাস্থ্য সেবা বিভাগ মুহিবুর রহমান, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, সিভিল সাজন চৌধুরী জালাল উদ্দিন মুশেদ।

জেলার মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, কুলাউড়া ও বড়লেখা এই ৪টি পৌরসভার ৩৬টি ওয়ার্ডে ৭ হাজার ২শ’ জন ও জেলার ৬৭টি ইউনিয়নের মধ্যে প্রতি ইউনিয়নে ৬শ’ জন করে মোট ৪০ হাজার ২শ’জনকে গণ টিকা দেওয়া হবে।