বাগেরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীতে ক্রীড়া সামগ্রী বিতরন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসন,জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থান আয়োজনে শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে এটি অনুষ্ঠিত হয়।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকর রিজাউল করিম, বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খাঁন হাবিবুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হায়দার আলী বাবু, আসিফ উদ্দিন রাখি,যুগ্ন সম্পাদক মেহেদী হাসান আরমান,কোষাধ্যক্ষ সরদার ওমর ফারুক,এ্যাড স্বপন দাস, মীর জায়েসী আশরাফী জেমস,আজমল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় শেখ কামালের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন বাগেরহাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও রেল রোড মসজিদের পেশ ইমাম মওলানা আবুল কালাম আজাদ।

দোয়া পরিচালনার পূর্বে দিবসটি উপলক্ষে বাগেরহাট ক্রীড়া অফিসের উদ্দোগে ১০ টি ফুডবল টিমকে ফুডবল প্রদান করা হয়।