মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরাম’র আয়োজনে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। ১ লা আগষ্ট (রবিবার) দুপুর ১২ টায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মৌলভীবাজার কুসুমবাগ এলাকায় এস আর প্লাজার সামনে মাস্ক ও হেন্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক বাংলার দিন সম্পাদক বকশী ইকবাল আহমদের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক শেকুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীনা রহমান, মেজর মাহমুদ হাসান, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিনুল হক।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাসস প্রতিনিধি ডাঃ ছাদিক আহমদ, প্রেসক্লাবের সাবেক সম্পাদক ও এন টিভির স্টাফ রিপোর্টার সৈয়দ উমেদ আলী,জেলা সাংবাদিক ফোরাম’র সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম সেফুল, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ এর সভাপতি খালেদ চৌধুরী,মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরাম’র সহ সভাপতি আমিনুর রশীদ বাবর, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও দৈনিক মানবকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি বেলাল তালুকদার,বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এম এ রুমান আহমেদ, দীপ্ত নিউজ সম্পাদক দুরুদ আহমদ, কোষাধ্যক্ষ ও দৈনিক নবচেতনা প্রতিনিধি জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক মামুনুর রহমান চৌধুরী মসু,দৈনিক এই বাংলা প্রতিনিধি সুলতানুল ইসলাম,দেলোয়ার হোসেন তরফদার, আজগর আলীসহ গণমাধ্যমকর্মীরা।