মৌলভীবাজার জেলায় বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২ জন ও উপসর্গ নিয়ে ৫ জন সহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে। সদর হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের করোনা ইউনিটে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৫ জন। তারা হলেন-রাহিয়া বেগম (৫৫), দুদবাজ বেগম (৭৫), রায়বুন বিবি (৯০), মালেকা বেগম (২৭), আসমা বেগম (৫৮)। তাদের মৃত্যু নিশ্চিত করেছেন হাসপাতালের আরএমও ডাঃ ফয়ছল জামান।
অপরদিকে, সদর উপজেলার বাহারমর্দানে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তৈয়ব মিয়া (৬৫) ও কুলাউড়ায় শামছুজ্জামান বাবুল (৭৩) করোনায় মৃত্যুবরণ করেছেন।
