সদ্য প্রয়াত বিএনপির প্রবীণ নেতা, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি আব্দুস সাত্তারের অকাল মৃত্যুতে ২৫ নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বুধবার (২৮ জুলাই) বাদ আসর কায়েস্থরাইল জামে মসজিদ ওয়াকফ এষ্টেট দাঁউদপুর, মোছারগাঁও ও বারখলা জামে মসজিদে এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন, যুবদল নেতা হারুনুর রশিদ সংগ্রাম, কামরুল ইসলাম নেছার, সালাউদ্দিন মিরাজ, মহানগর ছাত্রদলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আল আমিন আহমদ স্বপন, ২৫ নং ওয়ার্ড ছাত্রদল নেতা বাকতাবার হাসান আফছান, আলিনুর আহমদ শাওন, এম.এ.আলিম, মো: রাকিব, তাহমিদ, জুম্মান, শিপলু, উসামা, সোহাগ, দিলাল, নাজিম, হৃদয় প্রমুখ।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা মামবুবুর রহমান নাঈমী ও ছানী ইমাম হাফিজ মো: শাহিন আহমদ। বিজ্ঞপ্তি ।