পঞ্চগড়ের আটোয়ারীতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আলমগীর হোসেন (আলম) নামের এক হকারের মৃত্যু হয়েছে। ২৫ জুলাই রাতে রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি। (ইন্না নিল্লাহি….রাজিউন)।
আলমগীর হোসেন উপজেলার রাধানগর ইউনিয়নের ছোটদাপ গ্রামের মৃত ওমের আলী পুত্র। মৃত্যুকালে দুই স্ত্রী তিন পুত্র ও চার কন্যা সন্তান রেখে যান তিনি।
পারিবারিক সূত্রে জানাগেছে, চলতি মাসের পহেলা তারিখে জ্বরে আক্রান্ত হয়ে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়। ২ তারিখে করোনার টেষ্টে পজেটিভ আসে আলমের। চিকিৎসাধীন ছিলেন ঠাকুরগাঁও হাসপাতালে।
পরে চিকিৎসা শেষে ১৫ তারিখে টেষ্ট করলে টেষ্টের রেজাল্টে নেগেটিভ আসে। ২০ তারিখে বাড়ি নিয়ে আসা হয় আলমকে। ২৩ তারিখে পুনরায় শ্বাসকষ্টের সমস্য শুরু হলে ঠাকুরগাঁও হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত ডাঃ উন্নত চিকিৎসার জন্য রংপুর হাসপাতালে রের্ফাড করেন।
সেখানে চিকৎসাধীন অবস্থায় ২৫ তারিখ রাতে মৃত্যু বরণ করেন। ২৬তারিখ দুপুর ২ ঘটিকায় ছোটদাপ নিজ পাবিারিক গোরস্থানে নামাজে জানাযা শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়।
