আজ শনিবার (১৭ জুলাই) বাউফলে করোনায় ৩৬ জনের পরীক্ষায় ১৬ জন সনাক্ত হয়েছে। সনাক্তের হার শতকরা ৪৪ ভাগ। করোনার দ্বিতীয় ঢেউ চলাকালিন এটাই সর্বোচ্চ সনাক্ত বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
মাস্ক পড়া ও স্বাস্থ্যবিধি মানতে জনগণের মধ্যে অনিহার কারণে করোনার প্রার্দুভাব বৃদ্ধি পাচ্ছে বলে চিকিৎসকদের মাঝে উৎকন্ঠা বিরাজ করছে।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র সুত্র জানায় – দ্বিতীয় দফা করোনা প্রকোপ শুরু হলে এ সময়কালের মধ্যে আজ সর্বোচ্চ পরীক্ষা হয়েছে ৩৬ জনের এবং সনাক্ত হয়েছে ১৬ জন। দ্বিতীয় ঢেউয়ে বাউফলে এ পর্যন্ত ১৫৪ জন আক্রান্ত হয়েছেন।
এদের মধ্যে গত বৃহস্পতিবার রাতে চম্পা বেগম (৩০)নামের একজনসহ ৩ জন মারা গেছেন। ৬৬ জন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি গেছেন। হোম আইসোলেশনে সুস্থ হয়েেেছন ৮০ জন এবং হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি আছেন ৫ জন। হাসপাতালে কর্মরত চিকিৎসক ডাঃ এএসএম সায়েম জানান, করোনা রোগীর আত্মীয়-স্বজনরাও মানছেন না স্বাস্থ্যবিধি।
এভাবে করোনা সনাক্তের হার বৃদ্ধি এবং মাস্ক পড়তে অনীহা চলমান থাকলে আসন্ন ঈদ-উল আযহার সময় কি যে হবে তা একমাত্র আল্লাই বলতে পারেন।
বাউফল উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডা.প্রশান্ত কুমার সাহা বলেন,স্বাস্থ্যবিধি উপেক্ষিত হওয়ায় আমরা উৎকন্ঠার মধ্যে আছি। আমরা আমাদের সাধ্যমত স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি। সঠিক নিয়মে মাস্ক পরিধান ও ব্যক্তি সচেতনতাই এই মহামারি করোনার হাত থেকে রক্ষার একমাত্র উপায় বলে তিনি মন্তব্য করেন।
